দরজা ভেঙে ঘর থেকে প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; দরজা ভেঙে ঘরের ভিতর থেকে এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধারে এদিন বিকেলে রঘুনাথগঞ্জ এর পঞ্চবটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।মৃতার নাম ময়নারানি হালদার (৪৫)।
পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, এদিন পরিবারের অন্যান্য সদস্যরা ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি। দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।

Post a Comment